জলবায়ু পরিবর্তন ও তরুণদের ভূমিকা নিয়ে BBC World Service-এ ClimAd Bangladesh-এর Youth Climate Advocate-এর সাক্ষাৎকার
লন্ডন, ইংল্যান্ড। ঢাকা, বাংলাদেশ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
জলবায়ু পরিবর্তনের প্রভাব তরুণদের জীবন ও জীবিকায় কীভাবে পড়ছে এবং জলবায়ু সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায়—এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ BBC World Service, London-এর আয়োজনে একটি সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময় আজ বিকেল ৪টা ৪০ মিনিটে (লন্ডন সময় সকাল ১১টা ৪০ মিনিট) অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে ClimAd Bangladesh Foundation-এর “Youth Climate Fighter” উদ্যোগের প্রতিনিধিত্ব করেন Youth Climate Advocate রিয়াজুল শেখ রাজু, যিনি বাগেরহাট জেলার একজন তরুণ জলবায়ু-অ্যাডভোকেট।
সাক্ষাৎকারে রিয়াজুল শেখ রাজু জলবায়ু পরিবর্তনের কারণে তরুণ ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর সৃষ্ট বিভিন্ন প্রভাব, দৈনন্দিন জীবন ও জীবিকার পরিবর্তন, এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকা ও উদ্যোগ সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
এছাড়াও জলবায়ু নীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তরুণদের কণ্ঠস্বর কতটা প্রতিফলিত হচ্ছে, তরুণদের অংশগ্রহণকে কীভাবে আরও অর্থবহ করা যায় এবং জলবায়ু কার্যক্রমে তরুণদের নেতৃত্ব ও সম্পৃক্ততার জন্য কী ধরনের সুযোগ প্রয়োজন—এসব বিষয়েও তিনি তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
BBC World Service-এর এই সাক্ষাৎকারটি জলবায়ু ন্যায়বিচার বিষয়ক একটি UNDP প্রতিবেদনের আলোকে প্রস্তুত করা একটি প্রতিবেদনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। ওই প্রতিবেদনে জলবায়ু সিদ্ধান্ত গ্রহণে তরুণদের অংশগ্রহণ, জবাবদিহিতা এবং সিদ্ধান্ত গ্রহণে তরুণদের প্রভাব বিস্তারের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
ClimAd Bangladesh Foundation এই সাক্ষাৎকারের মাধ্যমে জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের অভিজ্ঞতা ও মতামত আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করতে পেরে আনন্দিত। প্রতিষ্ঠানটি মনে করে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং একটি টেকসই বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের অর্থবহ অংশগ্রহণ, নেতৃত্ব ও মতামতের যথাযথ স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তরুণদের জলবায়ু কার্যক্রমে সম্পৃক্ত করা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ClimAd Bangladesh Foundation তার কার্যক্রম অব্যাহত রাখবে।
Climate Adaptation for Sustainable Bangladesh